Showing posts with label রাজ্য. Show all posts
Showing posts with label রাজ্য. Show all posts
Big Braking: খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদের এই সদস্য..
সুপ্রভাত ডিজিটাল: এবার খুনের অভিযোগ উঠলো বর্তমান সরকারের উপর। তৃণমূল নেতা ডালিম সেখকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল বর্ধমান জেলার এক পরিষদের তৃণমূল সদস্য উপর। গতকাল বর্ধমানের উল্লাস মোড় থেকে গ্রেফতার করা হয় বিকাশ নারায়ণ চৌধুরী নামে ওই তৃণমূল নেতাকে।
গত এক বছর আগে খুন হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি ডালিম সেখ,এবং তার পর থেকেই ওনার স্ত্রী অভিযোগ করেন খুনের সঙ্গে জড়িত বিকাশ নারায়ণ চৌধুরী এবং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভাই রহমতউল্লা চৌধুরী। তদন্তের ভার পরেছিল সিআইডির উপর এবং তার পর থেকেই খুঁজছিল সিআইডি, গতকাল তাকে খুঁজে পায় সিআইডি। ডালিম সেখ খুনের তদন্তে পুলিস ইতিমধ্যেই আগেই ১৬ জনকে গ্রেফতার করেছিল। এবার গ্রেফতার হলেন বিকাশ চৌধুরী। গত কিছু দিন ধরে সিআইডি বিকাশ নারায়ণের উপর নজর রাখছিল এবং গতকাল তাকে মোবাইল ট্র্যাক করে গ্রেফতার করে সিআইডি।
*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******
supravat
৫১৫ কোটি ব্যাঙ্ক প্রতারণা রাজ্যে..
সুপ্রভাত ডিজিটাল: এবার টলিউডে ব্যাঙ্ক প্রতারণা ঘটনা উঠে এল। ৫১৫ কোটি টাকা কানাড়া ব্যাঙ্ক প্রতারণা। প্রতারণা হয় কানাড়া ব্যাঙ্ক থেকে। অভিযোগ ওঠে টলিউডের দুই অভিনেত্রীকে নিয়ে।
কৌস্তুভ রায় এবং শিবাজি পাঁজার বিরুদ্ধে ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলা দায় হয় তদন্তে সিবিআই।
সিবিআইয়ের সাথে সাথে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু ইডি। ওই দু’জনের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি কৌস্তুভ ও শিবাজির সম্পত্তির তালিকা তৈরি করছে ইডি। ই দুই অভিনেত্রীর মাধ্যমেই টাকা সরানো হতে পারে বলে মনে করছে সিবিআই।
*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।*****
supravat
supravat
দেশের সবথেকে ধনী সাংসদ হলেন ইনি - Supravat.in
সুপ্রভাত ডিজিটাল: আর কিছুদিন পর শুরু রাজ্যসভা আসনের জন্য নির্বাচন। আর সব দল তাদের নিজের নিজের প্রার্থীর নামও জানিয়ে দিয়েছে। আর এর মধ্যে উঠে এল এক নতুন ইতিহাস, প্রার্থীদের ইতিহাস।
বর্তমানে ১৬টি রাজ্যের ৫৮টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে এবং তার কথা মাথায় রেখে এবার এক ধনী সাংসদের লিস্টে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন অর্থাৎ অমিতাভ বচ্চনের স্ত্রী। বর্তমানে তাদের সম্পত্তি ৫০০ কোটি থেকে বেড়ে ১০০০ কোটি। জয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬০ কোটি টাকা।স্বামী স্ত্রীর মোট গয়না আছে ৬২ কোটি টাকার ও ১২টি গাড়ি আছে এঁদের, রোলস রয়েস আছে, আছে মার্সিডিজ, একটি পোর্শে ও একটি রেঞ্জ রোভার। এবং দামি গয়না-৩৬ কোটি টাকার, জয়ার গয়নার অর্থমূল্য ২৬ কোটি টাকা।
*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******
নারী ও শিশু পাচারে এক নম্বর স্থানে বাংলা - supravat.in
সুপ্রভাত ডিজিটাল: এবার নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গ-এর নাম যুক্ত হল। দেশের মধ্যে নারী ও শিশু পাচারে একনম্বর স্থানে পশ্চিমবঙ্গ। এমন এক রিপোর্ট পেস করল ন্যাশনাল ক্রাইম ব্যুরো। ন্যাশনাল ক্রাইম ব্যুরো তথ্যে জানা গেছে ২০১৫ সালে এ রাজ্যে মোট ২০৬৪ জন মহিলা এবং ১৭৯২টি শিশুর পাচার হয়েছিল।
সেখানে ২০১৬ সালে ৩৫৫৯ জন নারী এবং ৩১১৩টি শিশু পাচার হয়েছে। বর্তমানে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের হার যথাক্রমে ৭২ এবং ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন ২০১৬ সালে গোটা দেশে ১৯,২২৩ জন নারী ও শিশুকে পাচার করা হয়েছে এবং এই ধরনের কাজ সব থেকে বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে।
*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******





